Chapter-15 (বিভিন্ন জ্যামিতিক আকৃতি)

Lakukan tugas rumah & ujian kamu dengan baik sekarang menggunakan Quizwiz!

সরল বহুভুজ (Simple Polygon)

যে বহুভুজের কোন একটি বাহু অন্য কোন বাহুর ছেদক হয় না বা অন্য বাহুকে শীর্ষ ব্যতীত অন্য কোন বিন্দুতে ছেদ করে না তাকে সরল বহুভুজ বলে।

বহুভুজ (Polygon)

একই সমতলে অবস্থিত কতকগুলো রেখাংশ তাদের প্রান্তবিন্দুতে পরস্পর যুক্ত হয়ে যে বদ্ধ সমতলীয় আকৃতি তৈরি করে তাকে বহুভুজ বলে।

বৃত্ত (Circle)

একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে তাকেই বৃত্ত বলে।

বৃত্তের কেন্দ্র (Center of circle)

কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু যা থেকে বৃত্তের উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান।

ঘুড়ি (Kite)

ঘুড়ি হলো এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত।

চতুর্ভূজের প্রকারভেদ (Quadrilateral Types)

চতুর্ভূজ ৫ প্রকার।যথা- (১) আয়ত (Rectangle) (২)বর্গ (Square) (৩)সামান্তরিক(Parellelogram) (৪)রম্বস (Rhombus) (৫)ট্রাপিজিয়াম (Trapezium)

চতুর্ভূজ (Quadrilateral)

চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে।

বহুভুজের প্রকারভেদ (Types of polygons)

ছেদ বা ছেদকের ভিত্তিতে বহুভুজকে মোটামুটিভাবে দুইভাগে ভাগ করা যায়ঃ (১) সরল বহুভুজ (none self-intersecting); (২) জটিল বহুভুজ (self-intersecting)

বৃত্তের চাপ (Arc of the circle)

জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলে।

বৃত্তের ব্যাস (Diameter of the circle)

বৃত্তের কেন্দ্রগামী জ্যা-ই বৃত্তের ব্যাস।

বৃত্তের জ্যা (Chord of circle)

বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ হলো বৃত্তের জ্যা।

ট্রাপিজিয়াম (Trapezium)

যে চতুর্ভূজের একজোড়া বাহু সমান্তরাল,তাকে ট্রাপিজিয়াম বলে। বৈশিষ্ট্য: (১) এক জোড়া বাহু সমান্তরাল নয়। (২) চারটি বাহু পরস্পর অসমান।

রম্বস (Rhombus)

যে চতুর্ভূজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণ-ই সমকোণ নয়,তাকে রম্বস বলে। বৈশিষ্ট্য: (১) কর্ণদ্বয় মধ্য বিন্দুতে মিলিত হয়। (২) কর্ণ রম্বস কে সমদ্বিখন্ডিত করে।

আয়ত (Rectangle)

যে চতুর্ভূজের বিপরীত বাহু গুলো সমান ও সমান্তরাল এবং কোণ গুলো সমকোণ,তাকে আয়ত বলে। বৈশিষ্ট্য: (১) কর্ণ দুরত্ব সমান। (২) কর্ণদ্বয় মধ্য বিন্দুতে ছেদ করে।

সামান্তরিক (Parellelogram)

যে চতুর্ভূজের বিপরীত বাহু গুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ-ই সমকোন নয়,তাকে সামান্তরিক বলে। বৈশিষ্ট্য: (১) চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি। (২) বিপরীত কোণ সমান।

বর্গ (Square)

যে চতুর্ভূজের ৪ টি বাহু পরস্পর সমান এবং কোণ গুলো সমকোণ, তাকে বর্গ বলে। বৈশিষ্ট্য: (১) বর্গ একটি আয়ত। (২) কর্ণ দুটি বর্গ কে সমান ৪ টি ত্রিভুজে বিভক্ত করে।

সমদ্বিবাহু ট্রাপিজিয়াম (Isosceles trapezium)

যে ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে।

জটিল বহুভুজ (Complex Polygons)

যে বহুভুজের একটি বাহু অন্য বাহুর ছেদক হয় অথবা একটি বাহু অন্য বাহুকে শীর্ষ ব্যতীত ভিন্ন কোন বিন্দুতে ছেদ করে তাকে জটিল বহুভুজ বলে।


Set pelajaran terkait

English 2 - Test: Passage Response -

View Set

10-Classroom Language- what the learner says

View Set

Chapter 27 study questions (A/P2)

View Set

Econ Chap. 3 Section 1 Guided Reading

View Set

Partial Income Statement Preparation

View Set